UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতা গ্রেফতার

pial
অক্টোবর ১৫, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খুলনার ৫নং মাছঘাট রেলওয়ে কলোনী এলাকার মোছাঃ ছালমা খাতুন(২৫), দৌলতপুরের ২নং রোড সেনপাড়া এলাকার মোঃ সোহেল ওরফে মোহাম্মদ(৩৬), খুলনার ৪৪ টিবি ক্রস রোড এলাকার মোঃ ফয়জুল্লাহ হোসেন রাব্বি(২৬) এবং খালিশপুরের বাস্তুহারা কলোনী ৭নং রোড এলাকার সুহিব শেখ(২৩)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)