UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
অক্টোবর ২৯, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৪৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খালিশপুরের ৭নং ঘাট কয়লার ডিপো কলোনী এলাকার মোঃ কালাম সরদার(৪০), দৌলতপুরের সাং-উত্তর দেয়ানা এলাকার মোঃ জসিম উদ্দীন(৪২) এবং বেনাপোলের ভবেরবেড় মধ্যপাড়া এলাকার শিল্পী খাতুন(৪৬)। তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)