UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঊষার আলো
ডিসেম্বর ৫, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

কী কারণে বাসা ঘেরাও করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। উল্লেখ্য, আজ (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে মির্জা আব্বাসের।

ঊষার আলো-এসএ