UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আরামবাগ মাঠে ১০ ডিসেম্বরের গণসমাবেশ করতে চায় বিএনপি

ঊষার আলো
ডিসেম্বর ৬, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি পেলেও সেখানে গণসমাবেশ করতে আগ্রহী নয় বিএনপি। তারা আরামবাগ মাঠে ১০ ডিসেম্বরের গণসমাবেশ করতে আগ্রহী। পুলিশের কাছে আরামবাগ মাঠকে বিকল্প ভেন্যু প্রস্তাব করেছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, ওয়ারেন্ট আছে তাদের গ্রেফতার করা হচ্ছে। এ গ্রেফতার অভিযান চলবে।ডিএমপি উপ-কমিশনার আরও জানান, পুলিশের পক্ষ থেকে বিকল্প ভেন্যুর কথা চিন্তা করা হয়নি। সোহরাওয়ার্দীতে বিএনপির গণসমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি কেন সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেছেন, বিএনপি সোহরাওয়ার্দীতে গণসমাবেশের বিষয়ে নিরাপত্তার দিক দিয়ে হুমকি মনে করছে। তাদের নিরাপত্তায় যতটুকু পুলিশী সহযোগিতা প্রয়োজন তা দেওয়া হবে।

ঊষার আলো-এসএ