UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ট্রাক্টরচাপায় পৃষ্ট হয়ে ঘুমন্ত কিশোরের মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ২৫, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরের রাস্তায় সুইচ গেটের সামনে ঘাতক ট্রাক্টর চাপা দিয়ে কেড়ে নিল ঘুমন্ত কিশোর মো. সানির (১৪) প্রাণ। ঘটনাটি ঘটেছে ২৪ এপ্রিল শনিবার বিকালে। বাবা-মা’র একমাত্র ছেলে কিশোর সানি মিয়ার বাবা রুকুম উদ্দিন কয়েক বছর আগে মারা গেছে।
পালক বাবা আঙ্গুর মিয়ার তত্ত্বাবধানে লালন-পালন হয় সানি। দুঘর্টনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঘাতক ট্রাক্টর ২টি থানায় নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের চানপুর গ্রামের কিশোর সানি মাছ ধরতে স্থানীয় গুঙ্গিয়াজুরি হাওরে যায়। প্রচণ্ড রোদের তাপে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর গাড়ির ছায়া’র মাঝে ঘুমিয়ে পড়ে সে। এমন সময় অপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ইচ্ছাকৃত ধাক্কা দিলে ঘুমন্ত কিশোর সানি ট্রাক্টরচাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলই তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানার এসআই মৃদুল দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে কিশোরের লাশ উদ্ধার করেছে। এ সময়ে ঘাতক ট্রাক্টর ২’টিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

(ঊষার আলো- এম. এইচ)