ঊষার আলো ডেস্ক : ভারতে করোনার প্রকোপ ভয়াবহ হওয়ার করণে এখনই অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা বাংলাদেশকে দিতে পারছে না দেশটি। কিন্তু বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের প্রস্তাব দিয়েছে দেশটি।
গতকাল শনিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এই সংক্রান্ত একটি নোট ভারবাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। নোট ভারবালে এই প্রস্তাব দেওয়া হয়। এতে করে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভ্যাক্সিনের যৌথ উৎপাদনে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছে। এখন ভারতে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলমান। এই টিকার ৭৮ শতাংশ কার্যকর বলে জানায় ভারত বায়োটেক।
ভারত থেকে ৩ কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা আনার চুক্তি করে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত টিকা এসেছে মাত্র ৭০ লাখ। তবে সাথে ভারত উপহার হিসেবে দিয়েছিল ৩৩ লাখ টিকা।
(ঊষার আলো-এফএসপি)
