খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান আজ (সোমবার) বিকালে বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। প্রধান অতিথি…
মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় মোংলা বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারীদের মধ্যে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের…
বিশেষ চাহিদা সম্পন্নদের ঈদ উপহার প্রদান করেছে সোনালী দিন প্রতিবন্ধি সংস্থা। পবিত্র মাহে রমজান এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্নদের…
নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান কে স্মারকলিপি প্রদান করা হয়েছে, ১৬ই মার্চ বেলা ১২ টায় কেএমপি কমিশনার কার্যালয়ন, স্মারকলিপিতে খুলনায় আইন-শৃঙ্খলা…
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে…
খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। সকাল সাড়ে আটটায়…
আমরা বৃহত্তর খুলনাবাসীর দোয়া ও ইফতার অনুষ্ঠান বুধবার বিকেলে রয়্যাল হোটেলে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় দোয়া মাহফিলে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের । দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু । প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান আমার উপর আস্থা রেখে খুলনা নগরীকে পরিছন্ন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব অর্পন দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় আমি সাধ্যমত চেষ্টা করব। তিনি খুলনার উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নয়নে কর্মকাণ্ড বাস্তবায়নে নাগরিক সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন । এক্ষেত্রে তিনি বলেন, নাগরিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে মূল্যবান পরামর্শ অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোটাঃ সৈয়দ আবু সইদ, এ্যাড শামীমা সুলতানা শিলু, এনটিভি'র ব্যুরো চীফ মোহাম্মদ আবু তৈয়ব,খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার গাজী আলাউদ্দিন আহমদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আশরাফ উল জামান, মহাসচিব শেখ হাফিজুর রহমান, অধ্যাপক আবুল বাসার, মোল্য মারুফ রশিদ , গাজী সালাউদ্দিন, রকিব ফারাজি,খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড.বাবুল হাওলাদার, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দৈনিক জন্মভূমির উপ সম্পাদক সোহবার হোসেন, নিরাপদ সড়ক চাই এর খুলনা মহানগর কমিটির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না, সিয়াম নির্বাহী সম্পাদক এড. মাসুম বিল্লাহ, নিরাপদ খুলনা চাই এর সভাপতি বাদশা সরদার। অনুষ্ঠানে আমরা বৃহত্তর খুলনাবাসী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম লিটন, শাহজাহান জমাদ্দার,ইঞ্জি: নাজমুল হুদা, মো: আতিয়ার রহমান,এস এম মিজানুর রহমান, নাজমুল হক মুকুল, খান হাবিবুর রহমান, এস ওয়াহিদুল রহমান বাবু, মনির হোসেন, মনোয়ার হোসেন লাভলু, আজিজুল হক, ফিরোজ আহমেদ, মল্লিক আবুল কালাম আজাদ মীর কাউসার মিজু, মোঃ জিনারুল ইসলাম,রুহুল আমিন মিঠু,মোঃ আমজাদ হোসেন, জি এম ফারুক, আরিব আহমেদ, এস কে রানা প্রমুখ । পবিএ রমজান মাসে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যান কামনা করে দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম । ঊআ-রহমাতুল্লাহ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনায় মানসিক রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থা এখনও অপ্রতুল। সমাজের কিশোর-কিশোরী ও তরুণরা বিভিন্ন কারণে মানসিক চাপের শিকার হচ্ছে। বিশেষ করে লেখাপড়া শেষ…
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল খুলনা শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা…
খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, এই মাহে রমজানে আমাদের দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্লোগান “সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি…