UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

করোনা কেড়ে নিল অক্সিজেন মাস্ক পরিহিত অবস্থায় গান শোনা সেই তরুণীকে

ঊষার আলো
মে ১৪, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুখে অক্সিজেন মাস্ক পরিহিত অবস্থায় গান শুনছেন এক তরুণী। মন ভালো রাখতে হেলেদুলে সেই গানের তালে নিজেকে রাখছেন ব্যস্ত। এই দৃশ্য এক ডাক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। অনেক মানুষ তার সুস্থতায় প্রার্থনা করেন।
কিন্তু শেষ পর্যন্ত করোনার কাছে হেরেই যেতে হল ৩০ বছরের ভারতীয় মেয়েটিকে। ভিডিওটি আপ করা চিকিৎসক মনিকা সিংহ জানিয়েছেন, মেয়েটিকে বাঁচানো যায়নি।
বৃহস্পতিবার (১৩ মে) করা টুইটে মনিকা লিখেছেন, খুব খারাপ লাগছে। আমরা এক সাহসীকে হারালাম। দয়া করে ওর পরিবারের জন্য প্রার্থনা করুন। এর আগে কোভিড আক্রান্ত যুবতীর শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছিলেন তিনি।
সোমবার (১০ মে) লিখেছিলেন, ওর অবস্থা স্থিতিশীল নয়। আইসিইউ-তে দেয়া হয়েছে। সবাই প্রার্থনা করুন। নিজেকে খুব অসহায় লাগছে। সব কিছু সৃষ্টিকর্তার হাতে।
ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে মনিকা লিখেছিলেন, আইসিইউ বেড না পেয়ে অস্থায়ী বেডে মেয়েটিকে অক্সিজেন দেয়া হয়। রেমডিসিভির-সহ আরও কিছু ওষুধে চলছিল তার চিকিৎসা।

(ঊষার আলো-এমএনএস)