UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

Mohon Chowdhury
নভেম্বর ২৩, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন, শরীয়তপুরে ৪ প্লাটুন, সাতক্ষীরায় ২ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত স্থানে নিরাপত্তা নিশ্চিত করছেন। নিয়মিত টহল, স্থির দায়িত্ব, মোবাইল টহল ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।

সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের এ তৎপরতা অব্যাহত থাকবে।

ঊআ-মোচৌ