UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Mohon Chowdhury
নভেম্বর ২৩, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কল্যাণ সভা ও মাসিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) কেএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভা দুটিতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নাজমুল হাসান, পিপিএমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শুনে সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ কমিশনার। এ সময় অবসরপ্রাপ্ত আটজন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পেশাগত দায়িত্ব পালনে সন্তোষজনক অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, কেএমপির প্রতিটি অর্জন সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের ফল। তিনি পারস্পরিক সমন্বয়, পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মাসিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং হত্যা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ