UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য বরণ ও বনভোজন

Mohon Chowdhury
নভেম্বর ২৮, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর পরিবেশে নতুন সদস্যদের বরণ, সদস্যপদের সনদপত্র বিতরণ ও বার্ষিক বনভোজনের আয়োজন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে খুলনা মহানগরীর অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল সাহার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ আলী খান ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও মো. সাহেব আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি এবং খুলনা প্রেসক্লাবের সহসভাপতি মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও অংশ নেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, দৈনিক সমকালের খুলনা ব্যুরোপ্রধান আবুল হাসান হিমালয়, খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মুসা রঞ্জু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক মো. হুমায়ুন কবির, খুলনা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব তিলক গোস্বামী এবং শ্যামা গ্রুপের স্বত্বাধিকারী সঞ্জু কর্মকার।

খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি শামীম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মো. হেলাল মোল্লা এবং নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা ও তুফান গাইন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের হাতে সদস্যপদের সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বনভোজন উপলক্ষে আয়োজিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ-আড্ডায় অংশ নেন সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

ঊআ-মোচৌ