UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এইচবিও ম্যাক্সের নতুন সিরিজে সোফি টার্নার

ঊষার আলো
জুন ৩, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : সোফি টার্নারকে বেশিরভাগ ভক্তরা সানসা স্টার্ক নামেই চিনে। ‘গেমস অব থ্রোনস’-এ ওটাই যে ছিল তার নাম। আর সেই সানসাকে এবার দেখা যাবে এইচবিও ম্যাক্সের নতুন সিরিজ ‘দ্য স্টেয়ারকেইজ’-এ।
‘দ্য ডেভিল অল দ্য টাইম’-খ্যাত আন্তোনিও কামপোস পরিচালনা করবে ৮ পর্বের সিরিজের ৬টি পর্ব। এমি পুরস্কারের মনোনয়ন পাওয়া তার সোফি টার্নারকে দেখা যাবে কলিন ফার্থ, টনি কলেত্তে, জুলিয়েত্তে বিনোশেদের সঙ্গে।
সিরিজের কাহিনি গড়ে উঠেছে অপরাধ বিষয়ক লেখক মাইকেল পিটারসনকে ঘিরে। সেই সঙ্গে রহস্য ঘনীভূত হয় তার স্ত্রী ক্যাথলিনের মৃত্যুকে ঘিরে। সোফি অভিনয় করছে মাইকেলের পালিত কন্যা মার্গারেট র‌্যাটলিফের চরিত্রে।

(ঊষার আলো- এম.এইচ)