UsharAlo logo
, |

এমইউজে খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

 ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর।

সভায় বক্তব্য দেন এমইউজে খুলনার সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, সদস্য মো. আমিরুল ইসলাম, শেখ শামসুদ্দীন দোহা ও মো. রাসেল ইসলাম গাজী। সভায় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, সদস্য সেলিম গাজী, কামাল হোসেন, মো. আবুল হাসান চৌধুরী, মো. মোজাহিদুর রহমান, এম এ আজিম, মাসুম বিল্লাহ ইমরান, মো. শাহ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ হাদিস পার্ক-এর শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এমইউজে খুলনার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত এবং সদস্য এইচ এম আলাউদ্দিন, রফিউল ইসলাম টুটুল, মো. মিজানুর রহমান মিলটন, আবুল হাসান শেখ, আবুল বাশার, শেখ শামসুদ্দীন দোহা, মো. আবুল হাসান চৌধুরী, উম্মে উমামা, শাহ আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ঊআ-এসডি