ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত এ ‘বিধিনিষেধ’ বহাল থাকছে। সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী আরও জানান, কাল (মঙ্গলবার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। উল্লেখ্য, দেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। সেই মেয়াদ শেষ হয়েছে গত ২১ এপ্রিল মধ্যরাতে। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এর মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছিল। আরেক দফায় এ মেয়াদ বাড়ানো হচ্ছে।
(ঊষার আলো-আরএম)
