UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক

ঊষার আলো
মার্চ ১৯, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এ ঘটনায় মাদক বিক্রেতা ও সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে।শুক্রবার(১৯ মার্চ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই বিক্রেতা ও এক সেবনকারী গ্রেফতার হয়েছে। এসময় বিক্রেতাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।     আটক বিক্রতারা হলেন, সাতক্ষীরা আড়ুয়াখালী এলাকার রনজিৎ বাছারের পুত্র   সৌরভ বাছাড়(২২) এবং রূপসা ওয়াপদা বেড়ীবাধঁ এলাকার মিঠুন শেখের পুত্র  মোঃ জমির শেখ ওরফে জামির শেখ(২৭)। এদেরকে মহানগরীর হরিণটানা ও খুলনা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গোবরচাকা কসাই বাড়ী শামীমের বাড়ীর ভাড়াটিয়া শেখ আলিউজ্জামান(৩২) কে মাদক সেবন করার অপরাধে সোনাডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)