ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
কেএমপি সূত্র জানায়, খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪জনন গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গিলাতলা দক্ষিণপাড়া এলাকার কামরুল মোল্যার ছেলে মোঃ হাসিবুল মোল্যা(২২), সোনাডাঙ্গা দারুল আমান মসজিদ গলি এলাকার মোক্তার হাওলাদারের ছেলে কাসেম হাওলাদার(৩২, সোনাডাঙ্গা ট্রাকষ্ট্যান্ড মোড় এলাকার মানিক মোল্লার ছেলে মোঃ ইমন হাসান মোল্লা ওরফে শাওন(২১), এবং গোবরচাকা মধ্যপাড়া এলাকার মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম(৪০)।এদেরকে বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম)
