UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কোভিড আক্রান্ত হলেন কবি জয় গোস্বামী

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন কবি জয় গোস্বামী। কোভিড পরীক্ষার ফলাফল আসার আগেই তাকে গত রোববার (১৬ মে) কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার সকালে গায়ে জ্বর আসে তার ও সাথে পেটে গোলমালও দেখা দেয়। শরীরের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬৬ বছর বয়সী এই কবি-সাহিত্যিককে প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয় পরে তাকে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী কাবেরী গোস্বামীকেও একইসাথে হাসপাতালে ভর্তি করানো হয়। কারণ তার স্ত্রীরও মৃদু উপসর্গ ছিল।

জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামীর থেকে জানা যায়, বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখন পর্যন্ত স্বাভাবিক আছে। তবে সকাল থেকেই তাদের শরীর খারাপ ছিল।

রাত ১০টা নাগাদ কোভিড ফলাফল পজিটিভ আসতেই কোভিড ওয়ার্ডে স্থানান্তর করা হয় জয় গোস্বামীকে।

(ঊষার আলো-এফএসপি)