UsharAlo logo
, |

খুলনা সাংবাদিক ইউনিয়ন-এর কর্মসূচী

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২১ ফেব্রুয়ারি খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে— একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংগঠনের সভাপতি মোঃ সাঈদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন যুক্ত বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে নির্ধারিত কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

ঊআ-রহমাতুল্লাহ