UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় চার বাহিনীর প্রধান

Mohon Chowdhury
নভেম্বর ২০, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

একাধিক থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় জেলায় পৌঁছেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার প্রধান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে তাঁরা গোপালগঞ্জ সফর করেন।

সফরকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তাঁদের এ সফরে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর চার বাহিনীর প্রধানদের এ সফরকে সংশ্লিষ্ট মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ঊআ-মোচৌ