UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের জন্মদিনে এমইউজের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Mohon Chowdhury
নভেম্বর ২০, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এমইউজে খুলনার সভাপতি আলহাজ আবু তৈয়ব। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান।

আলোচনা সভায় বক্তব্য দেন এমইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজল, দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি, এসএ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, এমইউজের সহসাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, সময় টিভির ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মামুন রুবেল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান নুরুল আমিন নুর, সময় টিভির রিপোর্টার তানজিম আহমেদ, ক্যামেরাপারসন আব্দুল হালিম এবং এমইউজের সদস্য মাসুদ আল হাসান, মাসুদ রানা, মুশফিক মেহেদী ও আসিফ আমিনসহ অন্যরা।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঊআ-মোচৌ