UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নাশকতা প্রতিরোধে খুলনায় বিএনপির বিক্ষোভ ও রাতভর সতর্ক পাহারা

Mohon Chowdhury
নভেম্বর ২০, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, রাহাজানি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল, পথসভা ও রাতভর সতর্ক পাহারা কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে পথসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ যেন খুলনার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সহিংসতা ও নাশকতার মাধ্যমে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতারও আহ্বান জানান তারা।

সোনাডাঙ্গা থানা বিএনপির এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাঈদ হাসান লাভলু, জাকির ইকবাল বাপ্পী, কাজী নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, কামরুজ্জামান রুনু, কাজী মিজানুর রহমান, সাইফুল ইসলাম বক্সি, আহসান হাবীব বাবু, মো. মিজানুর রশীদ, মঈদুল হক টুকু, আকরাম মোল্লা, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, কাদের মল্লিক, শেখ মনিরুল ইসলাম, আফজাল হোসেন, বক্কার মীর, ইয়াসিন মোল্লা, ইকবাল হোসেন বাশি, সাইফুল মল্লিক, শাহীন মল্লিক রাজু, মাহাবুবুর রহমান, খান দেলোয়ার হোসেন, কাজী নুর মোহাম্মদ, শেখ হাফিজুর রহমান, আবুল কালাম, মো. সাইদুর রহমান, মো. পিলু, আবিদ হাসান, সাদ্দাম হোসেন, মো. সোহেল ইসলাম, শাহীন হোসেন, হুমায়ূন আহমেদ, ইদ্রিস জমাদার, আক্তার হোসেন বিপু, মো. রনি, মো. গাউস, মো. রবি ও মো. রিপনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় নগরীর নিরালা মোড় থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কাজী মাহমুদ আলী ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের নেতৃত্বে মিছিলটি শেরে বাংলা রোডসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে সহিংসতা ও নাশকতার প্রতিবাদ জানিয়ে নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

অন্যদিকে, নাশকতা ও চোরাগোপ্তা হামলার আশঙ্কায় বৃহস্পতিবার রাতভর নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক পাহারা দেন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

নেতাকর্মীরা জানান, নগরীর কোথাও যেন অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা কিংবা অন্য কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে লক্ষ্যেই তারা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত সংশ্লিষ্টদের অবহিত করার বিষয়েও তারা সজাগ রয়েছেন।

মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, নগরবাসীর জানমাল রক্ষা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি পাড়া-মহল্লা ও প্রধান সড়কগুলোতে সতর্ক নজরদারি অব্যাহত রাখবেন। সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার কথাও জানান তারা।

ঊআ-মোচৌ