UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় ইয়াবাসহ এক বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
মে ৫, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব ৬।

সূত্র জানায়, ৫ এপ্রিল বেলা ১২টা১০ মিনিটে ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে থেকে আসামী ওবায়দুল হোসেন(৪৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৭০পিস ইয়াবা পাওয়া যায়। সে সাতক্ষীরা তেতুলতলা মাঝেরপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-আরএম)