UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু

ঊষার আলো
মে ৬, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৭৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮২২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে সাত লাখ ৬৯ হাজার ১৬০ জনে।বৃহস্পতিবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও তিন হাজার ৬৯৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে সাত লাখ দুই হাজার ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৮৫টি। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ৮.৪৪ শতাংশ।

(ঊষার আলো-আরএম)