UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৬ জনের বিরুদ্ধে পরীমনির মামলা

ঊষার আলো
জুন ১৪, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব‌্যবসায়ী নাসির উদ্দীনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী পরীমনি। সোমবার (১৪ জুন) দুপুরে সাভার থানায় তিনি এই মামলা দায়ের করেছেন।

সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, ‘পরীমনি বাদী হয়ে মোট ৬ জনের নামে এ মামলা করেছেন। যার নং-৩৮। এরআগে, আশুলিয়ায় ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন থানায় এমন লিখিত অভিযোগ করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। রবিবার রাতে সাংবাদিকদের কাছে ও ফেসবুক পোস্টে তিনি একই অভিযোগ করেছিলেন। সোমবার (১৪ জুন) ভোরে রূপনগর থানা পুলিশের কাছে তিনি এই অভিযোগটি করেছেন।  ঘটনাটি ঘটেছে সাভার থানা এলাকায় সেজন্য রূপনগর থানায় করা লিখিত অভিযোগটি সাভার থানায় এনে মামলায় রূপান্তর করা হয়েছে।  বাংলাদেশ পুলিশের মিডিয়া এবং পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, পরীমণি পুলিশের প্রয়োজনীয় এবং উপযুক্ত সেবা পাবেন। এমনকি উপযুক্ত বিচার পাবেন।

(ঊষার আলো-আরএম)