UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগর যুবলীগের ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ঊষার আলো
মে ৬, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বৃহষ্পতিবার (৬ মে) নগরীর ২৩নং ওয়ার্ডের এপিসি বিদ্যালয়ের মিলনায়তনে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মাছুম উর রশিদ এর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এ সময় তিনি বলেন, অসহায়, নিপড়ীত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শ। বর্তমান মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমাদের উচিত যার যার স্থান থেকে তাঁর পাশে দাঁড়িয়ে অসহায়দের সাহায্য করা। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিবুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, মসিউর রহমান সুমন, মুরাদ, খন্দকার মাছুম ও ছাত্রলীগ নেতা সুজন, রিয়াদ প্রমূখ। এ সময় নগরীর ১০০ জন ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)