UsharAlo logo
, |

নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা–২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান বুধবার চট্টগ্রামের এরিয়া টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী দিনে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।
নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং বানৌজা ঈসা খানের সার্বিক ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা নৌ অঞ্চল, চট্টগ্রাম নৌ অঞ্চল, খুলনা নৌ অঞ্চল, বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড দলের মোট ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী প্রতিযোগিতায় টেনিস দ্বৈত (পুরুষ) বিভাগে কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ বিভাগে কমডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লেফটেন্যান্ট মো. আরজু ইহসান জুটি রানার-আপ হন। টেনিস দ্বৈত (মহিলা) বিভাগে লেফটেন্যান্ট সাদিয়া সুলতানা সাথী ও সাব-লেফটেন্যান্ট সিমব্রী অর্ণি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লেফটেন্যান্ট উজমা আনহা ও সাব-লেফটেন্যান্ট নওশিন জাহান জুটি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
টেনিস একক (পুরুষ) বিভাগে লেফটেন্যান্ট মো. আরজু ইহসান চ্যাম্পিয়ন এবং কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ হন। টেনিস একক (মহিলা) বিভাগে সাব-লেফটেন্যান্ট সিমব্রী অর্ণি সাংমা চ্যাম্পিয়ন এবং সাব-লেফটেন্যান্ট আফিয়া আনজুম রানার-আপ শিরোপা অর্জন করেন।
অপরদিকে স্কোয়াশ (পুরুষ) বিভাগে ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন এবং মো. জালাল আহমেদ তুরাগ রানার-আপ হন। স্কোয়াশ (মহিলা) বিভাগে লেফটেন্যান্ট নুসরাত জাহান চ্যাম্পিয়ন এবং সাব-লেফটেন্যান্ট সিমব্রী অর্ণি সাংমা রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা তাঁদের সহধর্মিণীসহ উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

ঊআ-মোহন চৌধুরী