রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যননির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় রাউজান পৌরসভার জলিল নগরস্থ প্রেস ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলামের সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি: গাজী জয়নাল আবেদীন যুবায়ের (দৈনিক ইত্তেফাক), হাবিবুর রহমান (দৈনিক আমাদের সময়), কামাল উদ্দিন হাবীবী (দৈনিক মানবকণ্ঠ), যীশু সেন (দৈনিক ইনফো বাংলা); যুগ্ম সাধারণ সম্পাদক: আরফাত হোসেন (দৈনিক আমার দেশ); যুগ্ম সম্পাদক: শাহাদাত হোসেন (বাংলাদেশ পোস্ট); সাংগঠনিক সম্পাদক: আমির হামজা (দৈনিক কালের কণ্ঠ); অর্থ সম্পাদক: আনিসুর রহমান (দৈনিক সংবাদ); দপ্তর সম্পাদক: আবিদ মাহমুদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক: রয়েল দত্ত (দৈনিক আজকের চট্টগ্রাম ও সংবাদের আলো)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন— মীর আসলাম উদ্দিন (দৈনিক আজাদী), শফিউল আলম (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), এম বেলাল উদ্দিন (দৈনিক ইনকিলাব), সাহেদুর রহমান মোরশেদ, রমজান আলী (দৈনিক ভোরের কাগজ) ও কামরুল ইসলাম বাবু (দৈনিক আলোকিত বাংলাদেশ)।
এর আগে একইদিন সকাল ১১টায় সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।