UsharAlo logo
, |

বোয়ালখালী থানার নবাগত ওসির সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে দেশের অন্যতম লোক সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বোয়ালখালী থানার ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী-সংগঠক-কবি এবং বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল এবং সদস্য রুনা চৌধুরী প্রমুখ।

এ সময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ নবাগত ওসিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বোয়ালখালী থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সফলতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংস্কৃতিক সংগঠনের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

ঊআ-মোহন চৌধুরী