UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মত জুটি মোশাররফ-তিশার, মাত্র ১১ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রথমবারেই জুটি বেঁধে সাড়া ফেলে দিয়েছে মোশাররফ করিম ও তানজিন তিশা। ‘শেষটা অন্যরকম ছিল’ নামক এক নাটকে তারা একসাথে কাজ করেছেন। নাটকটি ঈদুল ফিতরের দেখানো হয়েছিল। গত ২৭ মে (বৃহস্পতিবার) জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয়েছে নাটকটিকে ঘিরে। প্রকাশের মাত্র ১১ ঘণ্টার মাথায় ইউটিউবে ১০ লাখের ও বেশিবার দেখা হয়েছে এই নাটক।

‘শেষটা অন্যরকম ছিল’ এ নাটকটির গল্প লিখেছেন কাজী শাহিদুল ইসলাম।

নাটকটির পরিচালক সাগর জাহান জানিয়েছেন, ‘এত কম সময়ে একটি সুস্থ ধারার নাটক দর্শকরা এত আগ্রহ নিয়ে দেখেছেন সাথে আলাপ করেছেন ও প্রশংসা করেছেন, এটি আমার জন্য একটি খুবই প্রশান্তির বিষয়।’

মোশাররফ করিম জানান, ‘শুটিংয়ের সময়ই আমি খেয়াল করেছি, এই নাটকটির গল্প ভালো এবং টানটান উত্তেজনা রয়েছে, পরিচালকের গল্প বলার ধরনও ভালো।’

তানজিন তিশা বলেন, ‘অনেক ফোন পাচ্ছি। সকলেই প্রশংসা করছেন। দর্শক ভিউয়ের দিক থেকে এটি বাংলা নাটকের এক ইতিহাস বলে মনে হচ্ছে, গর্ব হচ্ছে আমার। মোশাররফ ভাইয়ের সাথে আমার এটিই প্রথম কাজ। ভালো একটা কাজ দিয়ে তার সা্থে আমার কাজ করা শুরু হলো। তিনি অনেক সহযোগিতা করেন। আশা করছি দু’জনের একসাথে এমন ভালো কাজের ধারা অব্যাহত থাকবে।’

(ঊষার আলো-এফএসপি)