UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে জেলা স্টেডিয়াম পরিদর্শন হুইপ বকুল

Mohon Chowdhury
অক্টোবর ১৫, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ নভেম্বর খুলনা সফরকে সামনে রেখে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর এ সফর নির্ধারিত হয়েছে বলে জানানো হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্টেডিয়াম পরিদর্শন শেষে রকিবুল ইসলাম বকুল বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনার ঐতিহাসিক জেলা স্টেডিয়ামসহ পুরো শহরকে প্রস্তুত করতে হবে। সফর সফল করতে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সুন্দর ও সমৃদ্ধ খুলনা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও দলের সমন্বিত প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঊআ- মোচৌ