ঊষার আলো ডেস্ক : বাংলার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তাকে আবারও আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে ৩৭ দিন পর গত ২৭ এপ্রিল সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। তবে তার শারীরিক অবস্থা ফের খারাপ হয়ে গেলে পুনরায় আইসিইউতে রেখে চিকিৎসা শুরু করা হয়েছে বলে জানান ফারুকের স্ত্রী ফারহানা।
গণমাধ্যমকে তিনি জনান, ‘গত মাসে মাত্র ২ দিনের জন্য কেবিনে আনা হয়েছিল ফারুককে। তবে হঠাৎ করে ফের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়।’ বলে সবার কাছে দোয়াও চান ফারুকপত্নী। গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি এ অভিনেতা।
হোসেন ফারুক একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।
(ঊষার আলো-এফএসপি)
