UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বলিউড ছাড়ার কারণ জানালেন রিয়া সেন

ঊষার আলো
জুন ১৯, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : অনেকবার গা-ঢাকা পোশাকে ছবি দিয়েও নায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেনের ছবিতে মন্তব্য জুটেছে ‘মারাত্মক উষ্ণ’! সাঁতারের পোশাকে রাইমা সেন ছবি দিলেও ‘উষ্ণ’ তকমা যেন রিয়া সেনের জন্যই তোলা থাকে! শুধু ছবিতেই নয়, বলিউডে যে কটি ওয়েব সিরিজ-সিনেমা করেছে তাতেও তার নামের পাশে একই ট্যাগ।
এই কারণেই কি একটা সময়ের পর বলিউডকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন সুচিত্রার নাতনি? ১৮ জুন শুক্রবার সংবাদমাধ্যমে সবকিছু পরিষ্কার করলেন রিয়া সেন। রিয়া সেন দাবি করেছেন, অভিনয়ের দুনিয়ায় আসার আগে থেকেই তার গায়ে এই তকমা। আফসোস করে বলেছেন, ‘মাত্র ১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময়ে প্রথম শুনি, আমি সেক্সি! সেই শুরু। অত ছোট বয়স থেকে যৌনতার এই তকমা বহন করে চলতে হয়েছে আমাকে।’ তিনি বলেন, এই কথা শুনতে শুনতে হাঁফিয়ে যেতেন তিনি।
এর পরে অভিনয় দুনিয়াতে পা রাখে রিয়া। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। তিনি বলেছেন, ‘তখন আমি অনেক ছোট। যা বলা হতো, তাই করতাম। ছোট পোশাক পরতে রাজি হয়ে যেতাম। চড়া রূপসজ্জা করতাম।’ এতে তার ‘যৌন আবেদন’ যে আরও জোরালো হয়ে উঠতো, বুঝতে পারেননি বলে দাবি করেন তিনি।
অকপট স্বীকার করে বলেছেন, ‘আজ বুঝি, এত এত ছবিতে অভিনয়ের পরও কেন হাতেগোনা কয়েকটি ছবি দর্শকদের প্রশংসা পেয়েছিল। সবাই কেন বলতেন, রিয়া বাজে অভিনেত্রী। কেবল যৌন আবেদনময়ী। দর্শক, সমালোচকদের কোনো দোষ নেই। আমাকে প্রায় সব ছবিতেই ওইভাবে দেখানো হয়েছিল।’ অভিনয় থেকে অনেক দূরে থাকা রিয়া আজ যখন তার অভিনীত ছবি দেখেন, নিজেই সেটা বুঝতে পারে। একই সঙ্গে লজ্জায় কুঁকড়ে যান। তার মনে হয়, যেটা তিনি নন সেটাই জোর করে দিনের পর দিন পর্দায় ফুটিয়ে তুলেছে।
এজন্য আগে রিয়াকে দেখলে নাকি লোকের আচরণ বদলে যেত। রিয়ার দাবি করেন, সবাই মনে করতেন পর্দার আর বাস্তবের রিয়া এক। তিনি আর যৌনতা অভিন্ন। কিছুতেই কাউকে বোঝাতে পারেন না, আদতে তিনি শরীরসর্বস্ব নন। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। দর্শক মনে ছাপ ফেলেছে তার নিম্ন মানের ছবি। তাই ভাবমূর্তি বদলাতে বলিউড থেকে, অভিনয় থেকে এক সময়ে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)