UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে করোনায় আরও আক্রান্ত ১৯, মৃত্যু-১

ঊষার আলো
আগস্ট ৩০, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১০ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। এ সময়ে বাগেরহাট জেলায় সনাক্তের হার আগেরদিনের থেকে কমে দাড়িয়েছে ৬.৮৯ শতাংশ।

আজ (সোমবার) সকাল পর্যন্ত বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৬ হাজার ৯০০ জন। এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ১৩৯ জন। বাগেরহাটের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বাসির হোসেন বলেন, গত ২৪ ঘন্টায় জেলার ১৪৫ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর করোনা ডেডিকেটেড হাসপাতালে নতুন ১ জন সহ মোট ১০ জন রোগি চিকিৎসাধীন রয়েছেন।

(ঊষার আলো-আরএম)