UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ২৪ ঘন্টায় মাত্র ৪ জন সংক্রমিত, হাসপাতালে ভর্তি ১৮

ঊষার আলো
আগস্ট ২১, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় মাত্র ৪ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। এদিন, বাগেরহাট জেলায় সনাক্তের হার ১৬.৬৬ শতাংশ।

এ নিয়ে বাগেরহাট জেলায় শনিবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ৬ হাজার ৭৭৯ জন। জেলায় মোট মারা গেছেন ১৩৮ জন। বাগেরহাট সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বাসির হোসেন জানান, শুক্রবার ছুটির দিন থাকায় এদিন ২৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। সদর করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৮ জন ভর্ত্তি রয়েছেন।

(ঊষার আলো-আরএম)