UsharAlo logo
, |

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

ঊষার আলো
নভেম্বর ১২, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতচালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজিবুর রহমান নামের এক কৃষক মারা গেছেন।শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।মারা যাওয়া মজিবুর রহমান জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মজিবুর রহমান কৃষি কাজ করেন। শনিবার সকালে বাড়ির পাশের জমি সেচ দিতে যান। সেচ যন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎম্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

ঊষার আলো-এসএ