UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় সাহিত্যে ‘ননসেন্স’র প্রবর্তক সুকুমার রায়

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় বাঙালি শিশুসাহিত্যিক সুকুমার রায়। তার জন্ম ১৮৮৭ সালের ৩০শে অক্টোবর কলকাতার এক দক্ষিণ রাঢ়ীয় কায়স্থ বংশীয় ব্রাহ্ম পরিবারে।

তিনি ভারতীয় সাহিত্যে ‘ননসেন্স ছড়া’র প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক এবং নাট্যকার। সুকুমার রায় জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর সন্তান। এছাড়া তার একমাত্র ছেলে খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা ‘ননসেন্স’ ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। ১৯২৩ খ্রিষ্টাব্দে কালাজ্বরে আক্রান্ত হয়ে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে সুকুমার রায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যুর বহু বছর পরও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের মধ্যে একজন।

(ঊষার আলো-এফএসপি)