ঊষার আলো ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদ্বীপ হুদার জীবনে বড় ধাক্কা হয়ে এসেছে তার পুরোনো এক ভিডিও। সেই ভিডিওতে তিনি ভারতের উত্তরপ্রদেশে ৪ বারের মুখ্যমন্ত্রীর দায়িত্বপালনকারী মায়াবতীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেটি হঠাৎই ভাইরাল হয়ে পড়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন রণদ্বীপ।
বলিউডে রণদ্বীপের সহকর্মীরাও তার সমালোচনা করেন। তার ক্যারিয়ারেও লেগেছে বড় সড় এক ধাক্কা। সম্প্রতি জাতিসংঘের একটি চুক্তি হতে বাদ পড়েছেন তিনি। জাতিসংঘের পরিবেশ বিষয়ক চুক্তি কনভেনশন ফর দ্য কনজারভেশন অব মাইগ্রেটরি স্পেসিস অব ওয়াইল্ড অ্যানিমলসের সাথে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন তিনি। সেই দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে রণদ্বীপকে।
যে ভিডিও নিয়ে কথা হচ্ছে সেটি ২০১২ সালের। একটি মিডিয়া হাউজ আয়োজিত অনুষ্ঠানে রণদ্বীপ সেদিন মজার ছলে সেই মন্তব্য করেছিলেন।
(ঊষার আলো-এফএসপি)
