ঊষার আলো বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুন কাপুরের নতুন ছবি সন্দ্বীপ আর পিঙ্কি ফেরার। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে ফের একবার জুটি বেঁধেছে পরিণীতি চোপড়া এবং অর্জুন কাপুর।
দর্শক মহল তো বটেই এই ছবিতে অর্জুনের অভিনয়ের প্রশংসা করেছে ফিল্ম সমালোচকরাও। কেরিয়ারে আচ্ছে দিন ফিরতেই চলতি মাসের শুরুতে নিজেকে এক বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন অর্জুন। আর এবার পছন্দের বাড়িও কিনে ফেলেছেন এই অভিনেতা। মুম্বইয়ের বান্দ্রাতে বিলাসবহুল স্কাই-ভিলা কিনেছেন তিনি। সি-ফেসিং ৪ বিএইচকে-র এই ভিলার দাম পড়েছে প্রায় ২০-২৩ কোটি টাকা।
ল্যান্ড রোভার ডিফেন্ডার-এর পর নতুন ভিলাটিও মনের মতো করে সাজাচ্ছে অর্জুন। জানা যায় পশ্চিম বান্দ্রায় আউরাতে-এই নতুন ভিলা কিনেছেন তিনি। এখানেই আগে স্কাই-ভিলা কিনেছিলেন অভিনেত্রী সোনাক্ষি। বান্দ্রায় ভিলা কেনার পিছনে অবশ্য আরও একটি কারণ আছে। নতুন ঠিকানার কাছাকাছিই রয়েছে অর্জুনের প্রেয়সী মালাইকা আরোরার মালাইকা বাড়ি।
প্রসঙ্গত, এই বান্দ্রাতেই রয়েছে একাধিক বলিউড সেলেব্রিটির বাড়ি। তালিকায় রয়েছে শাহরুখ খান, সলমান খান, রণবীর কাপুর, করিনা কাপুর।
আগামীদিনে অর্জুন কাপুরকে দেখা যাবে পবন কৃপালানি পরিচালিত ভুত পুলিশ ছবিতে।
যেদিন থেকে সামনে এসেছে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে অর্জুন কাপুর, সেদিন থেকেই নানা মহলে নানা গুঞ্জনের মুখোমুখি হয়েছে তাঁরা। কিন্তু কোনও বিরুপ মন্তব্যকেই বিশেষ পাত্তা দেননি সেলেব্রিটি যুগল। বরং তাঁরা মজে ছিলেন একের অপরের প্রেমে। কোয়ালিটি সময় কাটিয়েছে কখনও বাড়িতে, আবার কখনও বিদেশের এগজটিক কোনও লোকেশনে।
ভক্তদেরও তাঁরা বঞ্চিত করেননি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অন্তরঙ্গ নানা মুহূর্তের ছবি। মুখে সোচ্চারে কখনও একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ না করলেও, তাঁদের আচার আচরণে প্রতিবারই স্পষ্ট হয়েছে ঠিক কতটা ভালোবাসে। একে অপরের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মন ছুঁয়ে যাওয়া বার্তা।
(ঊষার আলো- এম.এইচ)
