মোংলা প্রতিনিধি : মোংলা থানাধীন কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আবুল বাশার (৪৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সেখানে এ অভিযান চালানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ কুমারখালী এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি গাঁজাসহ ওই এলাকার আঃ রহমান এর ছেলে আবুল বাশারকে গ্রেফতার করেন মোংলা থানার এএসআই রাসেল। তার বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে মোংলা নদীতে অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী ও ৭টি চুরি মামলার পলাতক আসামী মোঃ রাসেল শেখ (২৩) কে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করা হয়।
(ঊষার আলো-আরএম)
