UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় বন্ধ হয়ে গেলো করোনা টিকা প্রদান কার্যক্রম

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলায় বন্ধ হয়ে গেছে করোনা টিকা প্রদাণ কার্যক্রম। সোমবার থেকে করোনা টিকা প্রদাণ বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় ডোজের আসা সমুদয় টিকা দেয়া শেষ হয়ে গেছে। তাই নতুন করে টিকা না আসা পর্যন্ত টিকা প্রদাণ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস।

তিনি বলেন, করোনার ভ্যাকসিন হিসেবে প্রথম দফায় যে ৮০৯ পিচ ভায়াল দেয়া হয়েছিল তা দিয়ে ৮ হাজার ৪৫৫ জন এবং দ্বিতীয় ডোজের ৫৪০ পিচ ভায়ালে ৪ হাজার ৮০৬ জনকে টিকা দেয়া সম্ভব হয়েছে। ভায়াল না থাকায় সোমবারও স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা অনেক নারী-পুরুষই ফেরৎ গেছে। সংকটের কারণে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শংকার সৃষ্টি হয়েছে।

(ঊষার আলো-আরএম)