UsharAlo logo
, |

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২৯ ডিসেম্বর

Mohon Chowdhury
নভেম্বর ২৮, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৭ আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। শনিবার (২৮ নভেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এতে ক্লাবের ৮৯ জন স্থায়ী সদস্য উপস্থিত ছিলেন। সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, তফসিলের বিস্তারিত সময়সূচি চূড়ান্ত এবং অডিটর নিয়োগ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায়, সংশোধিত তালিকা ৪ ডিসেম্বর বিকেল ৪টায় এবং চূড়ান্ত ভোটার তালিকা ৫ ডিসেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ৬ ও ৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় ৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং শুনানি ও নিষ্পত্তি একই দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর বিকেল ৫টায়।

তফসিল অনুযায়ী, ২৮ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ঊআ-মোচৌ