ঊষার আলো প্রতিবেদক: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নাল্লিল্লাহি…রাজিউন)। সকাল ১০টায় জানাজা শেষে বিকেলে নিজ বাড়ি মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী ও থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল হক রিজুসহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন খুলনা বিভাগীয় পরিষদের সহ-সভাপতি ও কর অঞ্চল-খুলনার নাজির মোঃ মারুফ আহম্মেদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছে এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
