UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিল্প সম্পর্ক শিক্ষায়তন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত

ঊষার আলো
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আই, আর, আই), খুলনা কর্তৃক ৪ সপ্তাহ মেয়াদী ‘শিল্প সম্পর্ক’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিল্প পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স মোঃ মিজানুর রহমান।

এছাড়াও এ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লিখিত কোর্সে খুলনা ও বরিশাল বিভাগের ১২ টি স্বনামধন্য সরকারি-বেসরকারী ও স্বায়ত্বশাসিত শিল্প প্রতিষ্ঠানের সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ, সাধারণ শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মোট ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্ব ব্যবস্থায় আন্তঃসম্পর্ক খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীবৃন্দ যেমন বাংলাদেশ শ্রম আইন বিষয়ে জ্ঞান লাভ করবে একইসাথে তাদের নিজেদের মধ্যে পরিচিতি ও যোগাযোগ বৃদ্ধি পাবে।” সভাপতির বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, “বর্তমান সরকার শ্রম বান্ধব সরকার। শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়টি সরকার খুব গুরুত্বের সাথে বিবেচনা করে। ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শিল্পোৎপাদনের বিকল্প নেই। সেলক্ষ্যে শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তনগুলো বাংলাদেশ শ্রম আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিল্পে শ্রমিক-মালিকের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিল্পোৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আই, আর, আই), খুলনা বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-১৮) এর ৩৪৮(৬) ধারার বিধান মতে এ আইনের উপর মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিগণকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে অত্র দপ্তরের অধিক্ষেত্রে (খুলনা ও বরিশাল বিভাগ) সরকার কর্তৃক নির্ধারিত “উপযুক্ত কর্তৃপক্ষ”। শিল্প-প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিরবিচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে এ শিক্ষায়তন বিভিন্ন কল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে প্রচলিত শ্রম আইন এবং শ্রম বিধিমালা, শ্রম প্রশাসন, শ্রম পরিদর্শন, শ্রম মান, আইএলও কনভেনশন, শ্রম অর্থনীতি, শিল্প সম্পর্ক ও শৃঙ্খলা বিধি, শ্রম কল্যাণ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, কর্মপরিবেশ, পেশাগত দায়িত্ব, বিশ্বায়ন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, অটিজম, মাদকদ্রব্যের প্রভাব, চতুর্থ শিল্প বিপ্লব, গৃহকর্মী কল্যাণ ও সুরক্ষা নীতিমালা, নারী ও শিশু নির্যাতন দমন আইন, প্রতিষ্ঠানে জেন্ডার ভিত্তিক সহিংসতা, জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা, বঙ্গবন্ধুর আত্মজীবনী ও শ্রম দর্শন, কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক গৃহীত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান প্রভৃতি বিষয়ক নিয়মিত ৪ সপ্তাহ মেয়াদী শিল্প সম্পর্ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে।