UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রোজিনার মুক্তির জন্য গাইলেন কোনাল

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : প্রথম আলোর গ্রেফতারকৃত জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির জন্য গান গেয়েছেন দেশের সংগীত শিল্পী কোনাল। মঙ্গলবার (১৮ মে) দুপুরে তার এই গান ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গানের কথাগুলো এরকম, রোজিনা তুমি জানো না, কত আপনজন তোমার পাশে। রোজিনা ভয় পেয় না, সত্যের সুন্দর জয় আছে। রোজিনা হাল ছেড়ো না তুমি যে সত্য কন্যা।
লিখবে তুমি ন্যায়ের কথা, তোমার কলম থামতে দিব না। খাচাঁয় তুমি কেন বন্দী হলে, এর জবাব চাই দিতেই হবে। দেশের দশের ভাল করতে গিয়ে এই কি পুরস্কার তবে।
বঙ্গবন্ধুর সোনার দেশে দুর্নীতির কোন স্থান হবে না। শেখ হাসিনার গণতন্ত্রের জয় হবে হবেই তুমি ভেবো না।
রোজিনা মুক্ত করতেই হবে আর একটি কথা শুনবো না।

(ঊষার আলো-এমএনএস)