UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে পিপিই পরে করোনা রোগীকে বিয়ে

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর শুভক্ষণের মাত্র কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন সরথ মোন ও তার মা। ২৫ এপ্রিল রোববার বন্দানাম মেডিকেল কলেজ হাসপাতালে মা ও ছেলে সংক্রমণ নিয়ে ভর্তি হন।
হবু বর কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তবুও বাধা হয়নি করোনা মহামারি কিংবা স্বাস্থ্যবিধির বিধান। এদিকে বিয়ের বিষয়ে অনড় থাকে ২ পরিবার। তারা সিদ্ধান্ত নেন যে, বিয়েটা হবেই। মুহূর্তেই কেরালা রাজ্যের আলাপ্পুজা জেলার বন্দানাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে কোভিড ওয়ার্ডকেই বিয়ের আসর করে ফেলে ওই ২ পরিবার। বিয়ে করে রীতিমতো পিপিই কিট পরে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১ বছর ধরে পিছিয়েই যাচ্ছিল বিয়েটা। বহু আগে দিনক্ষণ ধার্য করলেও করোনা মহামারির কারণে তা বার বার পিছিয়ে যাচ্ছিল। তাই আর দেরি না করে ব্যতিক্রমভাবেই বিয়ের কার্যক্রম সেরে ফেলে এ দম্পতি।
অবশ্য তারা হাসপতালের ওই বিয়ের জন্য অনুমতি নিয়েছিল স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে পাত্রী অভিরামী বিয়ে করতে হাজির হন পিপিই কিট পরে। আর মালাবদলের সাক্ষী থাকে সেখানকার চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা। আর সেই বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
চারদিক যখন উদ্বেগ উৎকণ্ঠা ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এলো এমন এক দৃশ্য যা দেখে রীতিমতো হইচই পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ভারতের কেরালা থেকে এমনই একটি ছবি উঠে এসেছে। এ বিয়েটা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। তাদের এমন বিয়েকে সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছে নেটিজেনরা। আবার অনেকে দেখিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
করোনায় যখন মানুষের বেঁচে থাকাই অনিশ্চিত হয়ে পড়েছে, যখন বিয়ে পিছিয়ে যাচ্ছে সবার, তখন এই কাÐ ঘটানো উচিত হয়নি বলেও মন্তব্য করেছে অনেকে।
এছাড়া বিয়ের জন্য কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল বলেও মন্তব্য করেছে কেউ কেউ।

 

(ঊষার আলো- এম.এইচ)