খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগরীর ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা, প্রবীণ আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র সরকার (৯৬) পরলোক গমন করেছেন। তিনি রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় বার্ধক্য জনিত কারণে আড়ংঘাটা দক্ষিণপাড়া নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
অপরদিকে বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র সরকারের মৃত্যুর সংবাদ পেয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান।
নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। পরে নেতৃবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, মহানগর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, শহিদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল পন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান জিবলু, শাহাবুদ্দিন শেখ, মোড়ল জাহাঙ্গীর হোসেন, সোহের সরদার, কামাল হোসেন, রাসেল হোসেন, আলামিন শেখ, জোৎস্না আহমেদ, জিন্নাত মোড়ল, আনোয়ারুজ্জামান মোড়ল, তুহিন মোড়ল, মাহফুজুর রহমান সুমন, ছাত্রনেতা কামাল হোসেন, মাহমুদুল হাসান প্রিন্স, আবুল কালাম আজাদ, ওহিদুল ইসলাম, আরজু সরদার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধা।
এদিকে বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র সরকারের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ।
