UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় আরও ৬টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন

ঊষার আলো
এপ্রিল ২৫, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : এবার পাইকগাছার সরকারি জায়গার ওপর নির্মাণাধীন আরও ৬টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন। রোববার (২৫ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী আলমতলা-গড়ইখালী সড়কের ওয়াপদা রাস্তার পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর নির্মাণাধীন ৬টি অবৈধ প্রতিষ্ঠান সম্পূর্ণ ভেঙ্গে দিয়ে সকল স্থাপনা উচ্ছেদ করেন। এলাকার কতিপয় ব্যক্তিরা বিভিন্ন সময়ে অত্র সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত যে জায়গা রয়েছে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাদেরকে নিষেধ করা হলেও পাউবো’র নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অভিযান চালিয়ে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা-গড়ইখালী সড়কের বাইনতলা বাজার সংলগ্ন, খড়িয়া ও মিনহাজ বাজার এলাকায় নির্মাণাধীন ৬টি অবৈধ প্রতিষ্ঠান সরকারি লোকজন দিয়ে সম্পূর্ণ ভেঙ্গে দেন। এ সময় উপস্থিত ছিলেন, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন। এর আগেও সোলাদানা ও দেলুটি এলাকার কয়েকটি নির্মাণাধীন প্রতিষ্ঠান ভেঙ্গে দেন ইউএনও খালিদ হোসেন।

(ঊষার আলো-এমএনএস)