UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

‘বিশেষ ওমরাহ’ করলেন বলিউড অভিনেত্রী সানা খান

ঊষার আলো
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বিয়ে করে অভিনয় ছেড়েছেন আগেই। এখন ধর্মকর্মে পুরোপুরি মনোনিবেশ করেছেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। গত বছর স্বামীকে নিয়ে হজ সেরেছেন। এবার করলেন ওমরাহ। তবে এবারের ওমরাহটাকে ‘বিশেষ’ বলে আখ্যায়িত করলেন অভিনেত্রী নিজেই।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একঝলক শেয়ার করেন সানা। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ খুব খুশি। এই ওমরাহ কিছু কারণে খুবই বিশেষ, যা ইনশাআল্লাহ আমি শিগগির সবার সঙ্গে ভাগ করে নেব। আল্লাহ যেন সহজ করে দেন।’

পেস্টের কমেন্টে নেটিজেনের মন্তব্য, ‘তোমরা বাবা-মা হচ্ছো?’ কেউ লিখেছেন, ‘তুমি মা হচ্ছো? তাই এই ওমরাহটা এত বিশেষ?’ কেউ লেখেন, ‘মনে হচ্ছে শিগগিরই কোল আলো করে একজন আসছে, অনেক অনেক শুভেচ্ছা।’

যদিও অভিনেত্রীর পক্ষ থেকে কোনোরকম সত্যতা দেওয়া হয়নি। তারপরও তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি যেন অনুরাগীদের মধ্যে খুশি ছিটিয়ে দিচ্ছে। যা লক্ষ করা গেছে তাদের বিভিন্ন শুভেচ্ছা মন্তব্যে।