UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতা আটক

ঊষার আলো
মে ৩, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় ইয়াবা ও গাঁজাসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। সোমবার(৩ মে) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন, মোঃ পলাশ(২৯), মোঃ জুয়েল হাসান(২৮) এবং মোঃ কাজী ওহিদুল ইসলাম(৩০)। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)