UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ ৬ বিক্রেতা আটক

ঊষার আলো
মে ৬, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬জন গ্রেফতার হয়। এসময় এদের কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল, ৩০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ঊদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, যশোরের শার্শা থানাধীন মৃত. আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন(৩৫), দৌলতপুর দেয়ানা মধ্যডাঙ্গার আব্দুর রবের ছেলে মোঃ আলামিন হোসেন(২২), ডুমুরিয়া ৮ নং শরাফপুর ইউনিয়নের কেয়াখালী গ্রামের মৃত. জামির উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ হাবিবুর রহমান বিশ্বাস(৪২), খালিশপুর ফায়ার সার্ভিস এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে মোঃ জয়নাল আবেদিন লিমন(২১), সাতক্ষীরা কলারোয়ার পরানপুর এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিক সরদারের দুই ছেলে মোঃ মোক্তারুল ইসলাম ওরফে বাদল(৩৮) ও মোঃ রেজাউল ইসলাম(৩৭)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)